Etota Bhalobashi

যখন নিঝুম রাতে সব কিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে ঝিঁঝিঁরাও ঘুম

আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি

যখন নিঝুম রাতে সব কিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে ঝিঁঝিঁরাও ঘুম

আমি চাঁদের আলো হয়ে
তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি

এ কি অপরূপ সুন্দরতার স্বপ্নের বর্ষা রাতে
আমি ভিজে ভিজে মরি মিছে
মগ্ন প্রভাতে দেখি ভীষণ অন্ধকার মাঝে
আলো ছায়ায় তার নূপুর বাজে
আমি যে ভেবে ভেবে শিহরিত

আমি সূর্যের আলো হয়ে
তোমার চলার পথে
ছায়া হয়ে তোমায় দেখি
এতটা ভালোবাসি
এতটা ভালোবাসি