Tomar Khola Hawaa

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া

টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া

সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো

রেখো না আর, বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া

মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি

আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া

টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া

More from Notun Kore Pabo Bole (2007)

More by Sahana Bajpaie

All Sahana Bajpaie songs →