Jiboner Ba Pashe

জানি না
এভাবে কে বসে থাকে
জীবনের বাঁ-পাশে হাঁটে
হাঁটে আর দেখে
বায়বীয় এক সুখ
ভীষণ অসুখ
এই তো সব
আর কিছু যে নেই
কেবলই শূন্যতার ছাই
ভাসে নিরন্তর
ভাসে কেবলই বাঁ-পাশে
ভাসে...

হাঁটে আর দেখে
(এসব, আর কিছু নেই)
বায়বীয় এক সুখ
(কেবলই শূন্যতার ছাই)

হাঁটে আর দেখে
বায়বীয় এক সুখ
ভীষণ অসুখ

More by Black (Bangladeshi Band)

All Black (Bangladeshi Band) songs →