Akasher dike takiye tumi (আকাশের দিকে তাকিয়ে তুমি )

আকাশের দিকে তাকিয়ে তুমি
আকাশের দিকে তাকিয়ে তুমি
নাম ধরে ডেকো আমায়
ভুলে যাও সব পুরোনো বিকেল
কোন ক্লান্ত পাখির ডানায়।

নির্জীব একা হয়ে তুমি
নাম ধরে ডেকো আমায়
ভুলে যাও সব মেট্রোট্রেনের
লুকিয়ে হাত ধরা তোমার।

প্রখর রোদে পুড়ে আমি দাঁড়িয়ে একা
ছাই হয়ে নীরবে উড়ে যাই।

আকাশের নীচে থেকো তুমি
বিস্তৃত ছায়াতলে
ভুলে যাও সব আমার কথা
পুরোনো কোন ল্যাটিন গানে

ভুলে যাও সব পুরোনো গান
ভুলে যাও সব পিছুটান
শুধু মাঝরাতে একা হলে
তুমি নাম ধরে ডেকো আমায়।