E Hawa

রাত্রীর ট্রেন

করুণ শঙ্খের মতো

মায়ের মুখে প্রথম শোনা গান
জন্মাবধি একটা অন্ধ নদী

ডুকরে কাঁদা মুক্তি দিলো গান
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে

এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে

কোথায় ছিলাম?

কোন শব্দের ভেতর

অক্ষরগুলো চূর্ণ আলো?

কোন আবেগে, কোন নৈঃশব্দ্যে

ধরবো তারে আমার প্রথম গান?
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে

কোথায় থাকে হারানো সুর?

রহস্যনীল myth-এর বাগান

ফিরতি পথে, মস্ত আকাশ

অস্ফুট স্বর, ধুলোর গান
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া, আমি এখানে
এ হাওয়া, আমায় নেবে কত দূরে?
এ হাওয়া